দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরান এখন আর মধ্যপ্রাচ্যে ‘দাদাগিরি’ করার অবস্থানে নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বলেছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে ইরানের শাসনব্যবস্থার সমালোচনা করে ট্রাম্প বলেন, গত ৫১ বছর ধরে ইরানের সরকার ‘রক্তপাত ও গণহত্যার মাধ্যমে’ দেশ পরিচালনা করছে। তার দাবি, তারা পুরো মধ্যপ্রাচ্যসহ এর বাইরেও মৃত্যু, ধ্বংস ও বিশৃঙ্খলা ছড়িয়ে দিয়েছে।
ট্রাম্প বলেন, ‘তারা মধ্যপ্রাচ্যের দাদাগিরি করা শক্তি ছিল, কিন্তু এখন তারা আর সেই অবস্থানে নেই।’
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও কঠোর অবস্থানের কথা জানান ট্রাম্প। তিনি বলেন, ‘আমি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না।’
ট্রাম্প দাবি করেন, গত বছর দায়িত্ব নেওয়ার পরপরই তিনি ইরানের সঙ্গে আলোচনা শুরু করেছিলেন। পারমাণবিক কর্মসূচি বন্ধ করা এবং ‘সন্ত্রাসে সমর্থন’ বন্ধের বিনিময়ে ইরানকে পূর্ণ অর্থনৈতিক সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানান তিনি।
তবে ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরান ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে। তিনি বলেন, ‘তারা তা প্রত্যাখ্যান করেছে। সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। এটি ছিল বড় ভুল।’
সূত্র: আল-জাজিরা
/অ